× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

টিসিবির ট্রাকে পণ্য পেতে হুড়োহুড়ি

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

টিসিবির ট্রাকে পণ্য পেতে হুড়োহুড়ি
রাজধানীজুড়ে এখন কয়েকশ’ টাকা সাশ্রয়ের আশায় দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রতিযোগিতা। স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ট্রাকের সামনে ভোর থেকেই জড়ো হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।

গড়ে আড়াই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে।

টিসিবি বর্তমানে সারা দেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা ও খেজুরের সমন্বয়ে একটি প্যাকেজ ৫৯০ টাকায় বিক্রি করছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। খোলা বাজারে একই পণ্য কিনতে খরচ পড়ছে ৯০০ থেকে ৯২০ টাকা। ফলে প্রতিপ্যাকেজে সাশ্রয় হচ্ছে অন্তত ৩০০ টাকা।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, ট্রাক পৌঁছানোর আগেই লাইনে ৫০-৬০ জন দাঁড়িয়ে যান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সারি দীর্ঘ হয়। পণ্য বিতরণ শুরুর পর টোকেন সংগ্রহ ও মালামাল বুঝে নিতে গিয়ে সৃষ্টি হয় ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় অনেকেই পণ্য না পেয়েই ফিরে যাচ্ছেন।

গত মঙ্গলবার উত্তরার ১২ নম্বর সেক্টরে চলন্ত ট্রাকের পেছনে ঝুলতে গিয়ে এক নারী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক স্থান পরিবর্তন করলে কয়েকজন ক্রেতা পণ্য পাওয়ার আশায় ঝুঁকি নিয়ে ট্রাকের পেছনে ওঠার চেষ্টা করেন, তখনই দুর্ঘটনা ঘটে।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, প্রতিটি ট্রাকে গড়ে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকে, কিন্তু লাইনে দাঁড়ান তার দ্বিগুণেরও বেশি মানুষ। বর্তমানে ট্রাক সেলের মাধ্যমে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য সরবরাহ করা হচ্ছে। রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় শৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়ছে বলে তিনি জানান।

ডিলারদের ভাষ্য, আগে যেখানে মূলত হতদরিদ্র মানুষ লাইনে দাঁড়াতেন, এখন সেখানে স্বল্প আয়ের চাকরিজীবী ও মধ্যবিত্তরাও যোগ দিচ্ছেন। অনেক সরকারি-বেসরকারি কর্মচারীকেও দেখা যাচ্ছে টিসিবির লাইনে।

যাত্রাবাড়ির কাজলা এলাকায় লাইনে দাঁড়ানো ৭০ বছর বয়সী আব্দুল হক বলেন, “৫৯০ টাকায় প্যাকেজ নিলে অন্তত ৩০০ টাকা বাঁচে। তাই কষ্ট হলেও লাইনে দাঁড়াচ্ছি।”

সরকার ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিনব্যাপী এই ট্রাক সেল কার্যক্রম চালাচ্ছে। তবে ক্রেতাদের দাবি, ভিড় ও বিশৃঙ্খলা কমাতে প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত নিরাপত্তা, সুশৃঙ্খল লাইন ও কার্যকর টোকেন ব্যবস্থা চালু করা জরুরি।


মন্তব্য করুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

  • 'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

    'শুধু ভালো ফল নয়, মানবিক গুণাবলিও অর্জন করতে হবে’—শিবচরে ইউএনও এইচ. এম. ইবনে মিজান

  • ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

    ভাঙ্গার মালিগ্রামে রেলিংয়ের সাথে ট্রাকের ধাক্কা, আহত ৩

  • নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

    নৌকা বাইচে ঐতিহ্য ফিরেছে ভাঙ্গার কুমার নদে

  • মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

    মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যববসায়ী আটক

  • মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

    মাদারীপুরে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা! এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, আতঙ্কে পরিবার

সব খবর

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team